1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

আইআরইএনএ’ দ্বিতীয় দিনের সভায় এমপি আবু জাহির

Reporter
  • Updated Sunday, January 15, 2023
  • 237
আইআরইএনএ’র তেরোতম বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় দিনের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) দ্বিতীয় দিনের সভায় যোগ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল এ সভায় তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এর আগে গত শুক্রবার দুবাইয়ের রাজধানী আবুধাবিতে অষ্টম আইআরইএনএ’র আইন প্রনেতা ফোরামের সভায় যোগ তিনি। আজ এজেন্সির বার্ষিক সাধারণ সভার শেষ দিনে যোগ দিবেন। প্রতিনিধি দলে রয়েছেন, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, বেগম নার্গিস রহমান এমপি ও মোছাঃ খালেদা খানম এমপি।
এদিকে, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বৃহৎ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এমপি আবু জাহিরকে গণসংবর্ধনার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসী। আজ তিনি প্রধান অতিথি হিসেবে এ সংবর্ধনা সভায় যোগ দিবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD