1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ও ডিস্ট্রিবিউশন এজেন্ট সিলেট বিভাগের কমিটি গঠন

Reporter
  • Updated Sunday, January 15, 2023
  • 187

প্রশান্ত লিটন, সিলেট : বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ জানুয়ারী২০২৩) দুপুরে সিলেট দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেশন হলে কমিটির জরুরী সভায় এই কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক। উক্ত সভায় সর্বসম্মতিতে জুবায়ের আহমদ চৌধুরীকে সভাপতি, হুমায়ুন আহমেদকে সাধারণ সম্পাদক  এনামুল হক রুবেলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), খান মোহাম্মদ ফরিদ উদ্দিন (বাবর),মোঃ ফয়জুল ইসলাম, নূরুল ওয়াসে আলতাফী,, সহ-সাধারণ সম্পাদক রিয়াসাদ আজিম হক, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (সাহেদ), কল্যাণ সম্পাদক নাদিম রহমান।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল (হবিগঞ্জ প্রতিনিধি), মশিউর রেজা চৌধুরী (সুনামগঞ্জ প্রতিনিধি), মনোয়ার আহমেদ রহমান (মৌলভীবাজার প্রতিনিধি), সায়েম আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী (খোকন), মোঃ লোকমান আহমদ মাছুম, মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, মোঃ মোস্তফা কামাল, মুজিবুর রহমান মানিক (বীর মুক্তিযোদ্ধা), মীর্জা হেলাল উদ্দিন, নলিনী কান্ত রায়, সৈয়দ সাইফুল আলম আখতার ফারুক লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD