1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:45 am

চুনারুঘাটে দেয়াল ধ্বসে নিহত ১ :: আজমিরীগঞ্জে বসতঘর পুড়ে মৃত্যু ১

Reporter
  • Updated Wednesday, January 18, 2023
  • 207

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জে আগুনে পুড়ে ও চুনারুঘাটে দেয়ালচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৃথকভাবে দুইটি ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, ভোরে আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে জাবেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। বসতঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় তিনি দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ (৪০) নামের এক কাঠমিস্ত্রী কাজ করার সময় দেয়ালচাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরকম দুইটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD