1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০ :: ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

Reporter
  • Updated Tuesday, January 24, 2023
  • 235

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ক্যারম খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুলিশ সহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে সিরাজুল, জাফর আলী, শান্ত ফারুক, রুমন, মুবাশ্বির, জুয়েল, সাইফুল, সজল, সোহাগ, মাসুক, উজ্জ্বল, সমির আলী, আঞ্জুর, লিটন, সুজন, আলাউদ্দিন, সুরমা বেগম, মনু বিবি সহ আহতদেরকে আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
এঝাড়াও আহতদের মধ্যে সোহাগ মিয়া, মুন আক্তার, রিনা আক্তার, আসমিনা আক্তার, শিহাদ মিয়া, মমিনুল ইসলাম, জুম্মত আলী, নজরুল ইসলাম, আব্দুর রহমান, ইজাজুল ইসলাম, ওয়েছ মিয়া, সালমান হোসেন, আমিনুল ইসলাম, বাহার উদ্দিন, জুয়েল মিয়া, জহিরুল ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপাশা গ্রামের আব্দুল হাসিম মিয়া ও একই গ্রামের লেবু হাজীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত রবিবার রাতে আব্দুল হাসিম মিয়া ও লেবু হাজীর লোকজনের মধ্যে ক্যারম বোর্ড খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি সালিশ বৈঠকে সমাধান করা হবে বলে উভয় পকে আশ্বস্ত করেন স্থানীয় মাতবররা। গতকাল সোমবার সকালে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও উভয়পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, ‘উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ১৩ রাউন্ড টিয়ারশেল নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ ঘটনায় আবিদ মিয়া ও মোবাশ্বির মিয়া নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD