1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

র‌্যাব ৯ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Reporter
  • Updated Wednesday, January 25, 2023
  • 179

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেট এর মাদক বিরোধী অভিযানে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গতকাল ২৪ জানুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক বরিশাল জেলার গৌরনদী থানার উত্তর বিজয়পুর এলাকার মোঃ দেলোয়ার বেপারীর পুত্র মোঃ সোহাগ বেপারী (২০) ও চাঁদপুর জেলার সদর থানাধীন রামদাশদী এলাকার সোলেমান বেপারীর পুত্র মোঃ রাশেদ বেপারী (২০) কে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD