1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

Reporter
  • Updated Sunday, January 29, 2023
  • 213

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণীর এক কিশোরী শিক্ষার্থী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেযেছে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের শুক্রীবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে কিশোরীর বাল্য বিবাহ পন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের প্রবীর সুত্রধরের সদ্য নবম শ্রেণিতে ভর্তি হওয়া কিশোরী মেয়ের সাথে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রজেশ সুত্রধরের ছেলে বিভেশ সুত্রধরের বিবাহের আয়োজন করা হয়। চলছিলো বিয়ে সম্পন্নের সব প্রস্তুতিও। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহের আযোজন করার দায়ে কিশোরী কন্যার পিতা প্রবীর সুত্রধরকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান করা হয়। একই সাথে কিশোরীর ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কিশোরীর পিতার কাছ থেকে মুছলেখা আদায় করা হয়। আজমিরীগঞ্জ থানার এএসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD