1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:45 am

লাখাইয়ে মাংস প্রক্রিয়াজাত কারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter
  • Updated Friday, February 10, 2023
  • 183

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাংস বিপণন ও প্রক্রিয়াজাতকারীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ২০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশ নেন। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও হাসপাতাল কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে শুরু হয়। এতে প্রশিক্ষক ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস এবং উপজেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেন।
প্রশিক্ষণে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, মাংস প্রক্রিয়াজাতকারীদের পশু জবাই ও বিপণন করতে সরকারি বিধিমালা অনুযায়ী প্রাণীসম্পদ দপ্তর থেকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স ব্যতীত এ ধরনের কাজ করলে আইনের আওতায় আনা হবে। নিরোগ ও সুস্থ পশু পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে জবাই এবং বিপণন নিশ্চিত করতে হবে। পশু ও প্রক্রিয়াজাতকারীদের স্বাস্থ্য পরীক্ষাপূর্বক সনদ থাকা বাধ্যতামূলক। পশুর বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। মাংসের গুনগতমান ও নিরাপদ মাংসপ্রাপ্তি নিশ্চিতে মনিটরিং জোরদার করা হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি হাট-বাজারে পশু জবাইখানা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD