1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত

Reporter
  • Updated Thursday, February 23, 2023
  • 185

স্টাফ রিপোর্টার : তিনি গত মঙ্গলবার বিকালে লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত যুব-গণসমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই সমাবেশ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, এস আর তালুকদার শাহিনুর, আব্দুল মোতালিব, শাহ আলম গোলাপ, শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লা, জয়নাল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, তোফাজ্জুল হক, নজরুল ইসলাম কাওছার, মস্তফা জামাল খসরু, এড. ইয়ারুল, কাজী জুলহাস, মোহাম্মদ আলী, সুলেমান মিয়া, সালাউদ্দিন, বিল্লাল মিয়া, সুরে রহমান, আব্দুর রহিম, এনাম আহমেদ, জয়নাল হক, সোহাগ চৌধুরী মানিক, শেখ মাহবুব আলম মাহফুজ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাক আহমেদ, হাফিজুল ইসলাম, জানে আলম জানু, মোতাক্কির হোসেন, সাইফুল ইসলাম, আল আমিন ইসলাম অনিক, শরীফুল ইসলাম বাদশা, মিজানুর রহমান, আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আহমেদ আজম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, শরীফ আহমেদ, সোহেল রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD