1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

মহাসড়কের নবীগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter
  • Updated Saturday, March 11, 2023
  • 190

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ফুলতলী বাজারের নিকটে গাড়ীর চাপায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী সুবেদ মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় সুবেদ মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মটর সাইকেল (সিলেট ল ১১-৬৮৩২) ফুলতলী বাজার থেকে ইনাতগঞ্জ আসছিলেন। এ সময় সিলেট থেকে আসা সুনামগঞ্জ এক্সপ্রেস (ঢাকা মেট্রো গ ১১-৬৮৩২) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মটর সাইকেল আরোহী সুবেদসহ মটর সাইকেলটি গাড়ীর ভিতরে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ীর নিচ থেকে সুবেদকে টেনে বের করেন। দূঘর্টনায় মটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত সুবেদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূঘর্টনার পর প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। দূঘর্টনা কবলিত বাস ও মটর সাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামছউদ্দিন খাঁন ও শেরপুর হাইওয়ে ওসি পরিমল চন্দ্র দেব দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD