1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:39 am

সংকটাপন্ন রোগীকে প্রাইভেট গাড়িতে নিয়ে যেতে চাইলে বাধা : নিষেধ করায় অবরোধ :: প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকদের দখলে সদর হাসপাতাল

Reporter
  • Updated Saturday, March 11, 2023
  • 262

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকরা নৈরাজ্য সৃষ্টি করেছে। রোগীরা আসার সাথে সাথেই কতিপয় ডাক্তারদের দিয়ে রেফার্ড করে সিলেট এবং ঢাকা নিয়ে ভাড়ার নামে গলাকাটা টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি এ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতাল যেনো স্ট্যান্ড বানিয়ে রেখেছে। তাদের গাড়ি পার্র্কিংয়ের কারণে প্রশাসনের কর্মকর্তাদের এমনকি বিচারকদের গাড়িও প্রবেশ করতে বেগ পোহাতে হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স সরানোর নির্দেশ দেয়া হয়। এরপরও না সরানোর কারণে পুলিশ দুইটি এ্যাম্বুলেন্সসহ এক চালককে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এ্যাম্বুলেন্স দুইটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরপর শুরু হয় তাদের অবরোধ। কোনো রোগী এলে জটিল হলে ঢাকা-সিলেট রেফার্ড করা হয়। কিন্তু কোনো এ্যাম্বুলেন্স বা প্রাইভেট যানবাহনে নিয়ে যেতে চাইলে বাধা প্রদান করে হাসপাতালের ভেতর থাকা এ্যাম্বুলেন্স চালকরা। এতে করে সাধারণ মানুষ এ্যাম্বুলেন্স চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গতকাল জটিল এক রোগীকে সিলেট নিয়ে যেতে চাইলে এ্যাম্বুলেন্স না পেয়ে অন্য জায়গা থেকে এ্যাম্বুলেন্স আনার পর রোগী এ্যাম্বুলেন্সে তুললেও যেতে বাধা দেয় চালকরা।
অপরদিকে জানা যায়, এ্যাম্বুলেন্স চালকরা অল্প ভাড়ায় ঢাকা-সিলেট নিয়ে যায়। কিন্তু অবৈধভাবে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দেয়। এ কারণে তারা অবরোধ করে। বিষয়টি সমাধান না হলে তারা অবরোধ চালিয়ে যাবে। এমনকি কোনো প্রাইভেট যানবাহন রোগীদের নিতে পারবে না বলে তারা হুমকি প্রদর্শন করেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল থেকে সরানো হয়েছে। আবার কোনো প্রাইভেট বাহনে করে রোগী নিতে চাইলে তারা আটকে দিচ্ছে। এতে করে সাধারণ মানুষ করছেন সরকারি এ্যাম্বুলেন্স তো পাওয়াই যায় না, তার ওপর প্রাইভেট এ্যাম্বুলেন্স না থাকায় রোগী নিয়ে তারা ভোগান্তিতে পড়েছেন। তারা অচিরেই বিষয়টির দ্রুত সমাধান দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD