1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:57 am

লাখাইয়ে তিন দিন ব্যাপী কাব ক্যাস্পুরীর উদ্বোধন

Reporter
  • Updated Friday, March 17, 2023
  • 174

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে ৩ দিনব্যাপী ৫ম কাব ক্যাস্পুরী-২০২৩ এর উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় উপজেলার কালাউক উচ্চবিদ্যালয় মাঠে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক হেমেন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা জান্নাত নোভা, গীতা পাঠ করেন সাহিত্য দাস। স্বাগত বক্তব্য রাখেন কালাউক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুক। আরো উপস্থিত ছিলেন, এস আই বিপুল চন্দ্র দাস। কাব ক্যাস্পুরী উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি কাব দলের ১৫০ জন ছাত্র-ছাত্রী ও ২৫ জন শিক্ষক অংশ নেন। এক পর্যায়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার গলায় কাব পরিধান করান এক ছাত্রী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD