
স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার মিরপুর ফদ্রখলা এলাকায় জুয়াড়ি তারা মিয়ার বোর্ডে ডিবি পুরিম সাড়াশি অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটকসহ খেলার সরঞ্জাম উদ্ধার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই অভিজিৎ ও সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার এক দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হল মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের পুত্র জামাল মিয়া (২৫), ফদ্রখলা গ্রামের আব্দুল জব্বারের পুত্র উজ্জল মিয়া (২৫), আব্দুল হেকিমের পুত্র মহিদ মিয়া (৪০), মৃত মরম আলির পুত্র সোহেল মিয়া (৩০), দরবেশ আলীর পুত্র ইকবাল মিয়া (২২) ও মৃত আব্দুল হামিদের পুত্র শাহজাহান (৩০)। এ ঘটনায় অভিজিৎ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন।
Designed by: Sylhet Host BD