
স্টাফ রিপোর্টার : বানিয়াচঙ্গে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার ৬ নং ইউনিয়নের কাগাপাশা গ্রামের নুর মিয়ার মালিকানাধীন ১ তলা বিল্ডিংয়ের ভাড়া বাসায় এসআই বাবুল মিয়া ও এএসআই মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ইছবপুর গ্রামের মোঃ আলী হায়দার মিয়ার পুত্র জুয়াড়ী শফিকুল ইসলাম, আলাই মিয়ার পুত্র রামিন মিয়া, মিয়াধন মিয়ার পুত্র আলকুছ মিয়া ও হরেকৃষ্ণ দাসের পুত্র বাপ্পী দাশকে নগদ ২৮৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD