1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বানিয়াচংয়ে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক :: ৭ জনকে সিলেট প্রেরণ

Reporter
  • Updated Monday, March 27, 2023
  • 176

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গত রবিবার বিকালে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় জলিল মিয়া, আবুল কালাম, ওয়াহাব মিয়া, দরবেশ মিয়া, জামাল, জুবায়ের, জাকির হোসেন, শিষ আলী, মারুফ, নবী হোসেন, সরূপা আক্তার, রহমত আলী, দুলাল মিয়া, বাবুল মিয়া, লাউছ মিয়া, কবির মিয়া, উজ্জল মিয়া, আহাদ, জুবেদ, সফিক, আব্দাল, ইছহাক, জাহাঙ্গীর, জুনাব আলী, মের আলী, মলাই মিয়া, হান্নান ও ইয়াকুত বানুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও ৭ জনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়।
জানা যায়, সাবেক মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর লোকজনের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD