1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

শায়েস্তাগঞ্জে সরকারি প্রণোদনা পেলেন ১হাজার ৩শ কৃষক

Reporter
  • Updated Tuesday, March 28, 2023
  • 172

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে এক হাজার ৩শ কৃষকের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. আবু জাহির। সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সার গুদাম মাঠে এ প্রণোদনা বিতরণ করা হয়।
এসময় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার কৃষির উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। সার ও বীজের পাশাপাশি কৃষকদের বিশাল ভর্তুকিতে মূল্যবান যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। এ কৌশলে ফলন বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু বিএনপির আমলে সেটি সম্ভব হয়নি। তারা সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে। তাই কৃষিসহ সব ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের বিশ্বাস ও আস্থা আছে। আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের পরিচালনায় প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার নুরপুর ইউনিয়নে ২৫০ জন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ৫০০ জন, ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৩৫০ জন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি করে এমপিও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD