1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

আজমিরীগঞ্জে ডিবির হাতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Thursday, March 30, 2023
  • 188

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২২৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় গত ২৮ মার্চ মঙ্গলবার রাতে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় যশকেশরী গ্রামের মৃত ছুরত আলীর পুত্র দুলাল মিয়া ও সিকান্দরপুর গ্রামের মৃত নিমাই মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়ার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে হুকড়া গ্রামের মৃত আলী আকবরের পুত্র মোঃ কাছু মিয়া, পদ্মতারা গ্রামের মৃত ইউনুছ উল্লাহর পুত্র মোঃ মোকাদ্দছ কামাল, পূর্ব বং রাজবাড়িরর মৃত আব্দুল মনিবের পুত্র মোঃ মালুম মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা উদ্দার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD