1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:10 pm

বাহুবলে ৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ১

Reporter
  • Updated Thursday, March 30, 2023
  • 217

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (৯) এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ আকিব নামে ১ জনকে আটক করে। পরবর্তীতে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একদল মাদক কারবারি গাঁজা পাচারের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাৎক্ষণিক র‌্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ আকিব আহমেদ নামে একজনকে আটক করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
আকিব আহমেদ চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। রাতে র‌্যাব বাদী হয়ে আকিবের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে আকিবকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD