
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাসে জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হলেও এখনও শায়েস্তাগঞ্জে বিতরণ করা হচ্ছে না। এতে দরিদ্রদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেন, সরকার রমজান মাসে জেলার বিভিন্ন উপজেলায় টিসিবির পণ্য বিক্রি করছে। কিন্তু ৭ রমজান পেরিয়ে গেলেও এখন টিসিবির পণ্য শায়েস্তাগঞ্জ উপজেলার কোথাও বিক্রি করা হয়নি। এতে তারা চরম হতাশায় ভুগছেন। বিশেষ করে বর্তমান দুর্মূল্যের বাজারে কম দামে তেল, ডাল, ছোলা ইত্যাদি পণ্য টিসিবির পণ্য ন্যায্যমূল্যে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। অচিরেই শায়েস্তাগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিক্রির দাবি জানিয়েছেন তারা।
Designed by: Sylhet Host BD