1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:19 pm

শায়েস্তাগঞ্জে সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা :: চলাচলে ব্যাঘাত

Reporter
  • Updated Saturday, April 1, 2023
  • 219

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা গড়ে উঠায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি যানজট লেগেই থাকে। সাধারণ মানুষ এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ রয়েছে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি রেলওয়ে পার্কিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লোহা দিয়ে বেড়া দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় ড্রেনের ওপর মানুষের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করায় চলাচলের ব্যাঘাত ঘটছে। এ নিয়ে প্রতিবাদ করলে কতিপয় ব্যবসায়ী তাদের ওপর চড়াও হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা রাস্তার ওপর ব্যবসা করছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে পার্কিং থেকে ড্রাইভার ও দাউদনগর বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তার দুইপাশে অবৈধ স্থাপনা বসিয়ে তরমুজ, আনারস, তরিতরকারি, ফল বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। পথচারীরা অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD