1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:39 am

বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Reporter
  • Updated Saturday, April 1, 2023
  • 230

বাহুবল প্রতিনিধি : বাহুবলে ডোবার পানি ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১লা এপ্রিল) দুপুর ১টার দিকে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। নিহতরা হলো- রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের কন্যা জান্নাত (২) ও তার আপন ভাই মহিউদ্দিনের পুত্র ইয়াছিন (৪)।
এ ব্যাপারে যোগাযোগ করলে মিরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা চাচাত ভাই-বোন। তারা দুপুরে খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে যায়। পরে তাদের স্বজনরা তাদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খানও ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD