1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটের বিভিন্ন স্পটে জুয়ার আসর

Reporter
  • Updated Tuesday, April 4, 2023
  • 156

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে ওয়ানটেনের নামে জুয়ার আসর বসছে। ফলে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু পুলিশ সদস্যদের ম্যানেজ করেই তারা এসব আসর বসিয়ে থাকে। এলাকাবাসী অভিযোগ করেন শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর, নিজগাঁও, দাউদনগর, কাশিপুর, চুনারুঘাটের বালিয়ারি ও শানখলার বিভিন্ন স্পটে রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত এসব আসর বসে। বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা প্রাইভেটকার ও সিএনজি যোগে এসে এসব আসরে যোগ দিচ্ছে। সম্প্রতি ডিবি পুলিশ অভিযান চালিয়ে এসব স্পট থেকে ওয়ানটেনের বোর্ডসহ জুয়াড়িদের আটক করে আদালতে প্রেরণ করে। আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা একই কাজ করে। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, জুয়াড়িদের ছাড় নয়। অভিযোগ পাওয়ার সাথে অভিযান করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD