1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের অভিযান :: শায়েস্তাগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
  • Updated Tuesday, April 4, 2023
  • 170

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও রাস্তাঘাট দখল করে ব্যবসা করার অভিযোগে সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূঞার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা ও রেল পার্কিং থেকে দাউদনগর বাজার পর্যন্ত দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সতর্ক করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD