1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বাহুবলে ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

Reporter
  • Updated Tuesday, April 4, 2023
  • 175

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার শংকরপুরে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শংকরপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকা, দাসপাড়া ও পূর্ব লামাতাসী এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হল, দাসপাড়া গ্রামের মৃত আব্দুস সুবানের ছেলে মোঃ আকবর আলী (৫৫), বাহুবল থানার পূর্ব লামাতাসী নিবাসী মৃত আব্দুল গনির ছেলে মোঃ আব্দুল কাদির (২৩) ও বাহুবল থানার শংকরপুর গুচ্ছগ্রাম নিবাসী কালা মিয়ার ছেলে আবুল কালাম (৪০)। মাদক ব্যবসায়ীদের ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD