1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান সদস্য ও সচিবদের প্রশিক্ষণ

Reporter
  • Updated Wednesday, April 5, 2023
  • 154

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে ৩দিন ব্যাপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। ১ম ধাপে ১নং ইউনিয়ন থেকে ৯নং ইউনিয়ন এর সকল চেয়ারম্যানম সদস্য ও সচিবগণ এ প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেছেন। ১ম ধাপের প্রশিক্ষণ সমাপ্তি হলে অপর ৬টি ইউনিয়ন নিয়ে ২য় ধাপের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘আপনারা এ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সেটা শিক্ষা ও স্বাস্থ্যসহ সমাজ উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখবেন। মনে রাখবেন অনেক প্রত্যাশা নিয়ে আপনাকে নির্বাচিত করেছে জনগণ। সেটা স্মরণ করে তাদের সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়ন কাজে আত্মনিয়োগ করবেন।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD