1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:33 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু

Reporter
  • Updated Thursday, April 6, 2023
  • 145

সময় ডেস্ক : ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম আগামী ৮ মে রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পুরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ৯ মে’র মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন থেকে শুরু হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ এবং প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সময়সীমা ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত। এ ছাড়া আবেদনকারী শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার সময়সীমা ৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত।
কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ণ করার সময়সীমা ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রত্যেক আবেদনকারীর ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার সময়সীমা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD