1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

বাহুবলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter
  • Updated Saturday, April 8, 2023
  • 182

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী মাহাদী হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ৭ এপ্রিল বিকেলে উপজেলার শেওড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের শেওড়াতলী গ্রামের আজির উল্লাহর ২ বছর বয়সী শিশু সন্তান মোঃ মাহাদী হাসান শুক্রবার বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে বাড়িতে খেলাধুলা করছিলো। সে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। এমতাবস্থায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাহাদী হাসানকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। হঠাৎ বিকাল ৪টার দিকে বাড়ির পুকুরে মাহাদীর ভাসমান লাশ দেখতে পান তারা। এসময় তাকে পুকুর থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাদী হাসানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেয়া হয়।
এ বিষয়ে এস আই জুয়েল সরকার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি, যেহেতু পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে সে কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় তাকে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD