1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:18 pm

সুনামগঞ্জে পুকুর থেকে বানিয়াচংয়ের কোরআনে হাফেজের লাশ উদ্ধার

Reporter
  • Updated Sunday, April 9, 2023
  • 266

জুয়েল চৌধুরী : সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী নামে বানিয়াচংয়ের এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফেজ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ করা হয়। বৃহস্পতিবার আছরের নামাজের পর থেকে ওই হাফেজের খোঁজে পাওয়া যায়নি। পরে তার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বিকেলে বাড়ির পুকুর থেকে তার রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD