1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:27 pm

ইফতার থেকে ফেরার পথে দূর্ঘটনায় ৩ :: ঢাকা প্রেরণ

Reporter
  • Updated Sunday, April 9, 2023
  • 178

স্টাফ রিপোর্টার : ইফতার থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৩ ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় মিরপুর সড়কের নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, জেলা ছাত্রদল নেতা গোলাম তানভীর বাধন, সুজাতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদল কর্মী জমিরুল। ৩ জনকেই গুরুতর অবস্থায় ঢাকা ও সিলেট প্রেরন করা হয়েছে।
জানা যায়, দলীয় একটি ইফতার মাহফিল থেকে ৩ জন মোটর সাইকেল যোগে হবিগঞ্জ আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে দেখতে ভিড় জমান। পড়ে দুইজনকে ঢাকা পঙ্গুতে এবং একজনকে সিলেট প্রেরণ করা হলেও কিন্তু তিনি হবিগঞ্জ ল্যাবএইডে চিকিৎসাধীন বলে জানা গেছে। ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী জানান, ৩ জনই গুরুতর আহত। তাদেরকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD