1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:28 pm

মানবপাচার মামলায় বানিয়াচংয়ের ভাইস চেয়ারম্যানসহ দুইজন কারাগারে

Reporter
  • Updated Tuesday, April 11, 2023
  • 150

জুয়েল চৌধুরী : বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীনসহ তার সহযোগিকে মানবপাচার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার তারা হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে আইনজীবি আইয়ূব আল আনসারির মাধ্যমে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, নিয়মিত হাজিরা না দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। ফারুক আমীন উপজেলার পৈলারকান্দি ইাউনিয়নের দুর্গাপুর গ্রামের মরম আলীর পুত্র। এ ছাড়া একই গ্রামের হাজি জামিল উদ্দিনের পুত্র ইসমাইল হোসেন তালুকদার। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
২০১৫ সালের ১১ এপ্রিল উপজেলার ইকরাম গ্রামে এক ব্যক্তিকে তারা বিদেশ পাঠানোর নামে মানবপাচারকারীর হাতে তুলে দেয় এবং মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় জজ মিয়া বাদি হয়ে আইনজীবি অলিউর রহমানের মাধ্যমে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD