1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বানিয়াচংয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Reporter
  • Updated Tuesday, April 11, 2023
  • 206

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লায় আসমা আক্তার (২০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুল গণির কন্যা। গতকাল সোমবার বিকেলে পরিবারের সকলের অগোচরে সে বিষপান করে ছটফট করতে থাকে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তিন বছর আগে পশ্চিমভাগ গ্রামের সৌদি প্রবাসী আনু মিয়ার সাথে তার বিয়ে হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি তদন্ত বদিউজ্জামান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD