1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:29 am

লাখাইয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

Reporter
  • Updated Friday, April 14, 2023
  • 175

লাখাই প্রতিনিধি : লাখাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন সহ নিয়মিত মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো, নবী হোসেন, সাইদুল ইসলাম, রায়হান, ফয়সল, আহাদ আলী, আরিফুল ইসলাম, রাজন মিয়া ও আজাদ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপপরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বামৈ পশ্চিম গ্রামের মৃত গুলজার মিয়ার ছেলে নবী হোসেন (৬৫) এবং বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শৈলেশ চন্দ্র দাস এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উপজেলার মোড়াকরি গ্রামের ইট ভাটা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় গ্রামের মৃত কাশেমের ছেলে সাইদুল ইসলাম (৬০), বাদশা মিয়ার ছেলে রায়হান (২১), আলাই মিয়াড ছেলে ফয়সাল (২১), মৃত মুইধর মিয়ার ছেলে আহাদ আলী (৫২), দুলাল মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২০), সাওয়াল মিয়ার ছেলে রাজন মিয়া (১৯) ও রাসেল মিয়ার ছেলে আজাদ মিয়া (৩৫) কে আটক করে।
আটককৃত আসামিদেরকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD