
প্রতি বছরের ন্যায় এ বছরও শোকর গুজার দাতব্য সেবালয়ে ইফতার সেবার আয়োজন করে। পহেলা রমজান থেকে শুরু হওয়া নুরে মুহাম্মদিয়া শুকর গোজার জামে মসজিদের ২২ দিন নিয়মিত নামাজ ও তারাবীর সালাত আদায়ে আল্লাহর শুকরিয়া আদায় করার নিয়তে ইফতার মাহফিলে রোজাদাররা দোয়ায় নিমগ্ন হন। স্থানীয় রোজাদারসহ বিভিন্ন এলাকা থেকে শুকর গোজারের শুভাকাঙ্খীরা এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। এই ইফতার মাহফিলে শুকুর গোজারের দান কার্যক্রমের সাথে রোটারি ক্লাব আব উত্তরা’র সদস্যরা অংশগ্রহণ হন। শুকুর গোজার দাতব্য সেবালয় রোটারি ক্লাব অব উত্তরা সহ সকল শুভাকাঙ্খীদের আন্তরিকত সহোযোগিতার জন্য ইফতার মাহফিলে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়াও শুকার গোজার দাতব্য সেবালয়ের পক্ষ থেকে আগামী ঈদুল ফিতরের জামাতের নামাজে নুরে মুহাম্মদিয়া জামে মসজিদ সমুদ্র ফেনা খাগাউরা স্নানঘাট এ মুসল্লীদের নামাজে অংশগ্রহনের জন্য দাওয়াত করা হয়।
Designed by: Sylhet Host BD