1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

নবীগঞ্জে বউ শাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter
  • Updated Monday, April 17, 2023
  • 257

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে বউ শাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার বেলা ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো: আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুদুল্লাপুর গ্রামের তালেব মিয়া (২৪), একই গ্রামের জাকারিয়া আহমদ শুভ (২০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাত ১১ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুদুল্লাপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুবি বেগম (২২) কে দণ্ডপ্রাপ্তরা ঘরে প্রবেশ করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহত রুবি বেগমের ভাই নজরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর পুলিশ তদন্তকরে একই বছরের ১১ আগস্ট আদালতে ২২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করে বলে জানিয়েছেন হবিগঞ্জ এর অতিরিক্ত পিপি সালেহ আহমেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD