
স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরিফুল ইসলাম ফুল মিয়া সার্বিক সহযোগিতায় শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক সফিকের পরিচালনায় ইফতার মাহফিল হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ফজল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা মার্চেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ইছাক আলী সেবন, পুরান বাজার পূবালী ব্যাংকের ব্যবস্থাপক দেওয়ান আরিফুর রহমান, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ আব্দুস সালাম মেম্বার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জের সাংবাদিক মোঃ জুয়েল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মার্চেন্টস এসোসিয়েশন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুর রহিম, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, উপজেলা নির্বাচন অফিসের সহকারী মোঃ মোস্তফা প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর মাওলানা মোঃ আবু তাহের।
Designed by: Sylhet Host BD