1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

শায়েস্তাগঞ্জে মানবাধিকার কমিশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

Reporter
  • Updated Thursday, April 20, 2023
  • 155

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহ-সভাপতি মোঃ জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাংবাদিক এম শামিম চৌধুরী। অর্ধ শতাধিক নারী পুরুষের মাঝে মানবাধিকার কমিশনের পক্ষে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD