1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

লাখাই থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter
  • Updated Thursday, April 20, 2023
  • 154

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে থানা পুলিশের চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ও বুল্লা ইউনিয়নের মীরপুর ও মকসুদপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বের অভিযানে অংশগ্রহণ করেন লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোরশেদ আলম, উপপরিদর্শক (এস আই) দেবাশিষ তালুকদার, উপপরিদর্শক (এস আই) মিজানুল হক, উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিকসহ একদল পুলিশ।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সামনে পবিত্র ঈদুল ফিতর তাই আইন শৃংখলা রক্ষার্থে উপজেলাকে দাঙ্গামুক্ত করার লক্ষে আজ ৩টি গ্রামে চিরুনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD