1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

বাহুবলে মহাসড়কে কার চাপায় যুবক নিহত

Reporter
  • Updated Thursday, April 27, 2023
  • 211

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবল উপজেলার পুটিজুরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজীব পাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা সিলেট মহা সড়কের পালবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার লামা পুটিজুরী পালবাড়ী গ্রামের বাসিন্দা ও পুটিজুরী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী নিতাই চন্দ্র পালের পুত্র রাজীব পাল রাজু বাজারে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে রাজীব গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রাজীব পাল রাজুর ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD