1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:05 pm

বাহুবলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter
  • Updated Sunday, April 30, 2023
  • 196

বাহুবল প্রতিনিধি : বাহুবলে মাদক মামলার ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী খসরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৮ এপ্রিল রাত ৯ টার দিকে উপজেলার পুটিজুরী এলাকা থেকে খসরুকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চক মন্ডলকাপন গ্রামের তাজ উদ্দিনের ছেলে মোঃ খসরু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) সালে জিআর মামলা নং ৮৯ দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ৭ মাসের কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, খসরুর বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক চুরির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD