1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:15 pm

বানিয়াচংয়ে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Reporter
  • Updated Thursday, May 4, 2023
  • 194

মোঃ আবু হানিফ বিন সাঈদ, বানিয়াচং : বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাস এর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সৌরভ দাসসহ কয়েকজন কৃষক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়ে যান। তখন পাশে থাকা কৃষকরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD