1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

বানিয়াচংয়ে রাস্তায় লেট্রিন বসানো নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ১০

Reporter
  • Updated Tuesday, May 23, 2023
  • 185

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সংঘর্ষ হয়। এর মাঝে বুকে টেটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।
জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলাম অন্যান্যদের চলাচলের রাস্তায় স্যানেটারী টয়লেট বসায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে তার ভাই নুরুল ইসলাম। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও শাহেনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মইনুলকে হাসপাতাল থেকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD