
এস এম খোকন : বানিয়াচং আইডিয়েল কলেজের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শিক্ষা প্রকৌশলের বাস্তবায়নে ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। কলেজ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও প্রভাষক অরূপ কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ফারুক আমীন, আইডিয়েল কলেজের সাবেক ও বর্তমান শেখ শামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদাল হোসেন খান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওঃ আতাউর রহমান, বিএসডি মহিলা আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবাশ্বির আহমদ, সাবেক শিক্ষক বিপুল ভূষন রায়, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সস্পাদক রায়হান উদ্দিন সুমন, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, মুতাক্বিম বিশ্বাস, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষক শিক্ষাথীবৃন্দ।
Designed by: Sylhet Host BD