
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা লাখাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিষ্টি দোকানী রমজান মিয়া নামে ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এবং লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথসহ একদল পুলিশ।
Designed by: Sylhet Host BD