1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:41 am

শায়েস্তাগঞ্জের রেলগুদামের জায়গা দখল নিয়ে উত্তেজনা

Reporter
  • Updated Monday, June 12, 2023
  • 198

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের রেলগুদামের জায়গা দখল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল রবিবার দুপুরে রেল অধিদপ্তর থেকে একটি টিম শায়েস্তাগঞ্জ এসে দুই ঘন্টা পরিদর্শন করেছে। তবে যানবাহন শ্রমিকদের দাবি এ জায়গা দখলে আছে, থাকবে। যদি লিজ দিতেই হবে তাদেরকে দিতে হবে। কারণ এ জায়গা ছাড়া পরিবহণ রাখার স্থান নেই। অপর দিকে একটি প্রভাবশালী মহল ৫ একর জায়গা স্টেশনের পূর্ব দিকে কোটি টাকার বিনিময়ে লিজ নিয়েছে বলে প্রচার হলে কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয়। তবে কয়েকজন লিজ গ্রহিতা জানিয়েছেন, সরকারকে রাজস্ব দিয়ে লিজ এনেছি। অবৈধ দখলদারদের আইনগতভাবে উচ্ছেদ করা হবে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটলে দখলদাররা দায়ি থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD