1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:32 am

বাহুবলে গাছে ঝুলন্ত অবস্থায় চুনারুঘাটের এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter
  • Updated Saturday, June 17, 2023
  • 201

স্টাফ রিপোর্টার : বাহুবলের লামাতাশি ইউনিযনের ভুলকোট আদর্শ বিদ্যানিকেতনের পশ্চিম দিকে তেলিখাল নদীর পাশের একটি ডুমরো গাছ থেকে জাহাঙ্গীর মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ। দুই দিন ধরে তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না।
তিনি আরো বলেন, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD