1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:53 am

লাখাইয়ে ইজিবাইককে বাসের ধাক্কা :: আহত ২০

Reporter
  • Updated Thursday, June 22, 2023
  • 211

স্টাফ রিপোর্টার : লাখাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে বাস, ইজিবাইকে থাকা যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার বামৈ ৩ নম্বর পুল এলাকার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লাখাই থেকে মোড়াকরিগামী একটি বাস ৩ নম্বর পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসটি ৩টি ব্যাটারিচালিত ইজিবাইককেও ধাক্কা দেয়। এতে বাসসহ দোকানে থাকা লোক ও ইজিবাইকের যাত্রীসহ ২০ জন আহত হন। পরে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুনু মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD