1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:11 pm

বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Friday, June 23, 2023
  • 190

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ, কামরুজ্জামান বশির, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. জাহেদ খান, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা সহকারী শিা কর্মকর্তা রিংকু দাস প্রমুখ।
সভায় বাজারের দোকানগুলোতে সঠিক মূল্য তালিকা টানিয়ে এর যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঈদু উল আযহাকে সামনে রেখে গরুর বাজার মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD