1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:53 am

লাখাইয়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রিফ্রেশার ট্রেইনিং সম্পন্ন

Reporter
  • Updated Sunday, June 25, 2023
  • 212

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেশার ট্রেনিং সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বুল্লা ইউনিয়ন পরিষদের হলরুমে এ “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প” এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় কমিটির ২৫ জন সদস্যকে এ ট্রেনিং দিচ্ছে এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিনের সভাপতিত্বে ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোহাম্মদ শাহজাহান মিয়া, এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, হবিগঞ্জের মুখ পত্রিকার যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক প্রানেশ গোস্বামী, নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরমা হিজরা, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, শিক্ষক প্রানেশ রন্জন দাশ, সহ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, ফরিদ উদ্দিন, সায়েদুর রহমান, বিল্লাল আহমেদ, আবু লাল রবি দাস, কামাল রবি দাস, মালতী রবি দাস, রসময় শীল, মাওঃ অলিউল্লাহ, শাহীনুর রহমান মোল্লা শাহীন, পাপিয়া সুলতানা, দৌলত রবি দাস, সানী চন্দ্র বিশ্বাস প্রমূখ। দুইদিনের ট্রেনিংয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD