1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

নবীগঞ্জে কোরআন ও মাসআলা শিক্ষার্থী মহিলাদের মধ্যে ঈদ উপহার কাপড় বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

Reporter
  • Updated Tuesday, July 4, 2023
  • 206

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ মহোদয়ের উদ্যোগে সহী কোরআন ও মাসআলা শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২ জুলাই রবিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভার রাজনগর পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল মিয়ার বাসভবনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠিতব্য উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ছইফা রহমান কাকুলী, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, কোরআন শিক্ষা কমিটির সভাপতি জুলেখা বেগম, যুবলীগ নেতা রাকু চৌধুরী, আমিনুল ইসলাম, সুহাইল আহমদ প্রমুখ। সভা শেষে ৬০ জন বয়স্ক মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে ঈদ উপহার শাড়ী বিতরণ করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী ২০১৩ইং সাল থেকে বয়স্ক মহিলাদের সহী কোরআন ও নামাজ শিক্ষা প্রদানের লক্ষ্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম চালু করেন। বর্তমানে এ কর্মসূচীর আওতায় ২০ হাজার মহিলা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
অচিরেই সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা এই কার্যক্রমের আওতার অধীনস্থ বয়স্ক শিক্ষার্থীরা সরকারের প্রশংসা করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD