1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাহুবলে এনা ও হাইসের সংঘর্ষে শিশুসহ আহত ১২

Reporter
  • Updated Friday, July 7, 2023
  • 184

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে এনা পরিবহন ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলা সহ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী শিশু সহ ৩ জনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের থেকে ১৭/১৮ জন লোক একটি হাইস গাড়ি নিয়ে সিলেট শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করতে যান। তারা বৃহস্পতিবার ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য রওয়ানা হন। বিকাল সাড়ে ৬ টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারে আসলে সিলেটগামী এনা পরিবহনের সাথে হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাইসে থাকা নারী শিশু সহ ১০/১২ জন আহত হয়।পথচারী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাকিব মিয়া (১৮) এক নারী ও এক শিশুর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।অন্যান্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD