
জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের ধাক্কায় সুজিত লোহ নামে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের সুখচর নামক স্থানে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের সুখচর গ্রামের সুনীল লোহ ছেলে সুজিত লোহ (৩২) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলো। এসময় সিলেটগামী দ্রুত গতির হানিফ পরিবহনের একটি বাস সুজিতকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে সুজিত লোহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Designed by: Sylhet Host BD